প্রকাশিত: ১৬/১০/২০২১ ১০:২০ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকান্ডের পর আত্নগোপনে থাকা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসা’র সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। তাকে নাইক্ষ্যংছড়ি থেকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আবদুল নবী (৪০)। নবী উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প -১ এর আশ্রিত রোহিঙ্গা ইমাম হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল নবী নিজেকে আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর সন্দেহভাজনদের আটকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গ্রেফতার এড়াতে আরসার এই সদস্য নাইক্ষ্যংছড়িতে আশ্রয় আত্নগোপন করেছিল।

আটকের পর আবদুল নবীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শরীফ ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer