প্রকাশিত: ২৩/০৫/২০২০ ৯:৪৬ পিএম
ছবি/ প্রতীকী

ডেস্ক নিউজ:

ছবি/ প্রতীকী

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা পরিবারের এক ঘাতক মায়ের দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত হয়েছে তিন বছরের এক শিশু। নিহত শিশুর নাম লাদিব ইসলাম আরিয়ান। পুলিশ জাহানারা বেগম (২৩) নামের ঘাতক মাকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক মা জাহানারা অসংলগ্ন আচরণ করছে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া পালং গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে, রশিদ আহমদ নামের একজন রোহিঙ্গা তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ওই গ্রামে ঘর ভাড়ায় থাকে। সাগরে মাছ ধরার কাজ করে রোহিঙ্গা রশিদ আহমদ। রশিদ আহমদের একাধিক স্ত্রী থাকার কারণে পারিবারিক অশান্তি রয়েছে দীর্ঘদিন ধরে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার জানিয়েছেন, আজ সকালে ধারালো দা দিয়ে নিজের শিশুপুত্র সন্তানকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক মাকে আটক করেছে। রোহিঙ্গা রশিদ আহমদ এ সময় ঘরে অনুপস্থিত। থানার ওসি বলেন, পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা বলে মনে করা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...