প্রকাশিত: ০২/০৩/২০২০ ৫:৩৮ পিএম

উখিয়া প্রতিনিধি::
কক্সবাজারের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং ৩ দালালকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজু খাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূলে এ অভিযান চালানো হয় বলে জানান হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম আতিক উল্লাহ।

তবে আটক দালালদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৪ জন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন রয়েছে। এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

এসআই আতিক উল্লাহ বলেন, ভোর রাতে রেজু খালের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছু সংখ্যক রোহিঙ্গা জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন দালাল পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা সম্ভব হয়।

শীঘ্রই শুভ উদ্বোধন! ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কুতুপালং শাখা

“ ঘটনাস্থল থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা নারী ও শিশুসহ ৩৭ জনকে উদ্ধার করা হয়। এসব রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। ”

আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আতিক উল্লাহ।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer