প্রকাশিত: ০৫/০৪/২০২২ ৩:৫৬ এএম

আবদুল্লাহ আল আজিজ :
কক্সবাজারের উখিয়ায় মানবপাচার চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী ৪৮ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করা হয়

৪ এপ্রিল (সোমবার) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ভূমি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়া এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র ফজল আহমদ (৬৫), উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজম রাস্তার মাথা এলাকার মোঃ ইউনুসের পুত্র মোহাম্মদ আলী জোহার (২৮) একই এলাকার মোঃ জালালের পুত্র ইমাম হোসেন (৩৫), আয়ুব আলীর পুত্র মোঃ আয়াজ (১৯) ও জিয়াবুল হকের পুত্র মোঃ জুবায়ের (২০) এবং পালংখালীর ভাদীতলী এলাকার মৃত আক্তার কামালের পুত্র মোহাম্মদ রুবেল (১৯)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহমেদ সঞ্জুর মোরশেদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানবপাচার চক্রটি দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে মানবপাচার করে আসছিল। এ চক্রের ছয় সক্রিয়

তিনি বলেন, বর্তমানে মানবপাচারের মতো ঘৃণ্যতম অপরাধ থেমে নেই। মানবপাচারকারী চক্রের টার্গেট এখন রোহিঙ্গারা। আর তাদের পাতা জালে জড়িয়ে অবৈধপথে পাড়ি দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এসব মানুষ। পাচারকারীরা বিভিন্ন জায়গায় চাকরি এবং রোহিঙ্গা নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে সহজ-সরল এই মানুষগুলোকে ফাঁদে ফেলে নিয়ে যাচ্ছে অন্ধকার জগতে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer