সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ...

কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।
মঙ্গলবার (২২ জুন) দুপুর একটার দিকে উখিয়ার কোটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উখিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত দুজনের মরদেহ আনা হয়েছে। এ ঘটনায় আহত আরও চারজনের চিকিৎসা চলছে। সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এই চিকিৎসক।
পাঠকের মতামত