প্রকাশিত: ১৪/০২/২০২২ ৪:১৬ পিএম

কক্সবাজারে ভালোবাসা দিবসে জনগণের মাঝে লাল গোলাপের সঙ্গে জন্মনিবন্ধন উপহার দিয়েছেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বসন্তের প্রথম দিনে চেয়ারম্যানের এই ব্যতিক্রমধর্মী উপহার পেয়ে খুশি সাধারণ মানুষ। সোনার হরিণ হয়ে ওঠা জন্মনিবন্ধন কার্ড চেয়ারম্যান নিজ হাতে ঘরে ঘরে পৌছে দিয়েছেন।

বিষয়টিকে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বাস্তবায়ন মনে করছেন সুশীল সমাজের লোকজন।
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ভালোবাসা দিবসটিতে এই ব্যতিক্রমধর্মী ‘সেবামূলক ভালোবাসা’র আয়োজন করেন। একটি করে লাল গোলাপ আর জন্মনিবন্ধন কার্ড নিয়ে তিনি মানুষের ঘরে ঘরে পৌছে দেন। হঠাৎ করে নিজ এলাকায় ফুল আর জন্মনিবন্ধন হাতে নবনির্বাচিত চেয়ারম্যানকে কাছে পেয়ে বিস্মিত হন সাধারণ মানুষ।

হলদিয়া পালং ইউনিয়নের সিকদার পাড়ার কফিল উদ্দিন সিকদার বলেন, ‘ভালোবাসা দিবসে চেয়ারম্যান নিজে ফুল আর জন্মনিবন্ধন নিয়ে আমার কাছে আসবেন তা কল্পনাই করিনি। জনগণের প্রতি একজন চেয়ারম্যানের এই ভালোবাসা দেশের অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে’।

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) সরোয়ার কামাল বাদশা বলেন, ‘আজ ১৪ ফেব্রুয়ারি সকালে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী একহাতে গোলাপ এবং আরেক হাতে ৩ শ জন্মনিবন্ধন নিয়ে আমাদের এলাকায় আসেন ও বিতরণ করেন’।
যুবলীগ নেতা চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী জানান, আমারা জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণকে ভালোবাসা, জনগণের সেবা করা। ভালোবাসা দিবসটি আমার ইউনিয়নের জনগণের সঙ্গে সেবা ও ভালোবাসা দিয়ে পালন করছি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...