প্রকাশিত: ০৫/০৭/২০২১ ৭:২৭ এএম

শামসুল হক শারেক :
উখিয়ার বালুখালী থেকে কথিত রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ব্যাংক কর্মকর্তার অপহরণ নাটকের অবসান হয়েছে। অবশেষে ২০ লাখ টাকাসহ ওই ব্যাংক কর্মকর্তা ও তার পিতাকে আটক করেছে পুলিশ।

প্রচার করা হয়েছে,আল আরফা ইসলামী ব্যাংকের উখিয়া বালুখালী শাখার ক্যাশ অফিসার হাফেজ হামিদুল হোসেনকে ৩০ জুন প্রকাশ্য দিবালোকে অপহরণ করেছিল কে বা কারা। এর পর সন্ত্রাসীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকার মুক্তিপণ দাবি করে আসছিল বলেও প্রচার কার হয়।

অপহৃতের চাচা জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের ডেরায় হামিদকে আটকিয়ে মারধর করে এবং তার বাবা খাইরুল আলমের কাছে মোবাইলে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারের পক্ষ থেকে উখিয়া ও টেকনাফ থানাসহ আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ঘটনাটি অবহিত করা হয়। গত ৩০ জুন সকালে অপহরণের ঘটনাটি ঘটে বলে প্রচার করা হয়।

এরপর আইন-শৃংখলা রক্ষাকারী সংস্থার সদস্যরা তৎপর হয়ে উঠলে শুক্রবার রাতেই ওই ব্যাংক কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয় বলে প্রচার করা হয়।

কিন্তু শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামিদকে তার বাসা থেকে নিয়ে যায়। উখিয়া টেকনাফের কোন থানায় তার খোঁজ না পাওয়ায় রহস্য আরো বেড়ে যায়।

সর্বশেষ জানাযায়, পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিষয়টি তদন্তে নামে। এতে বেরিয়ে আসে অপহরণ নাটকের আসল ঘটনা। ওই ব্যাংক কর্মকর্তার গ্রামের বাড়ি কান্জরপাড়ার এক বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে ২০ লাখ টাকা এবং হামিদ ও তার পিতা খাইরুল আলমকে নেয়া হয় পুলিশ হেফাজতে।

জানা গেছে, ৩০ জুন ব্যাংকে যাওয়ার পথে একজন গ্রাহক তাকে ২২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়েছিল ব্যাংকে জমা দেওয়ার জন্য। তবে ওই টাকা হামিদকে কে বা কারা দিয়েছিল তা এখনো অজানা। জানা যায়নি ঘটনাস্থল উখিয়া এবং ওই কর্মকর্তার বাড়ি টেকনাফে হওয়ার পরেও কেন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাটি তদন্ত নামেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...