প্রকাশিত: ১৫/০৯/২০২০ ৮:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম
কক্সবাজারের উখিয়ায় বেগুনের বস্তা ভরে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত যুবকের নাম মামুন। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগারবিল বাগানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ হাজার পিস উদ্ধার করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক তাজমিলুর ইসলাম জানান, বিজিবি’র নিজস্ব গোয়েন্দা সংবাদের মাধ্যমে কিছু লোক বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করার তথ্যে এ অভিযান চালানো হয়। এ সময় বেগুনের বস্তায় অভিনব কৌশলে লুকানো আনুমানিক এক কোটি ৭৮ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকার ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...