প্রকাশিত: ২৬/১০/২০২১ ৬:৫৩ পিএম

ইমরান আল মাহমুদ:
উখিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(২৬ অক্টোবর) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন,বর্তমানে উখিয়াতে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আছে। উক্ত রিসোর্সকে কাজে লাগিয়ে উখিয়া উপজেলার সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে।

ইউএনও আরও জানান,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এসডিজি’র লক্ষ্য মেনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ যে কার্যক্রম পরিচালনা করছে সে সকল কাজের গুণগতমান, পর্যাপ্ত মনিটরিং এবং টেকসই ভাবে কাজ গুলো করার জন্য নির্দেশনা প্রদান করা হবে। গুটিকয়েক সংস্থার কাজের গাফিলতির কারণে জনগণের নিকট সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয় সে জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন তিনি।

সভায় সূচনা বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন বিশ্বাস বলেন,সরকারের এসডিজি’র লক্ষ্য অর্জনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সহযোগি সংস্থাসমূহকে সাথে নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উখিয়া উপজেলার স্যানিটেশন কাভারেজ শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় স্যানিটেশন সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...