
ফারুক আহমদ, উখিয়া :: 
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ ২০১৯ নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্য ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচার অভিযান। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “এন্টিবায়োটিকের সফলতার, আপনি আমি অংশীদার”।
এ উপলক্ষে উখিয়া স্বাস্হ বিভাগের উদ্যোগ এক আলোচনা সভা গত রবিবার ( ২৪ নভেম্বর) উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স মিলতায়নে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মন্নানের সভাপতি অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, কর্মরত ডাক্তার, উপজেলা স্যানেটারী কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, সিনিয়র স্টাফ নার্স , স্বাস্হ্য সহকারী, মিডওয়াইফ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সভায় বক্তারা এন্টিবায়োটিক ঔষধ অপ ব্যবহার না করে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদেরকে এন্টিবায়োটিক সেবনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে ।

পাঠকের মতামত