প্রকাশিত: ২৭/০৯/২০২১ ৬:৫৮ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালীর লোকালয়ে পড়ে থাকা একটি পা ভাঙ্গা অসুস্থ্য বাজপাখী উদ্ধার করেছে বনবিভাগ।পড়ে থাকা পাখীর পরিস্থিতি দেখে স্থানীয় কয়েকজন যুবক তাৎক্ষনিক বিষয়টি সেভ দ্যা নেচার অব বাংলাদেশ উখিয়া শাখার সভাপতি সৈয়দ মোস্তফা ও সাধারণ সম্পাদক রিমন মেহবুব রোহিতকে অবগত করেন।তাৎক্ষণিক থাইংখালী বনবিট কর্মকর্তা কে জানালে, সোমবার দুপুরে থাইংখালী বিট কর্মকর্তা মো; রাকিব হোসেন বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ্য পাখীটিকে উদ্ধারপূর্বক প্রাথমিক চিকিৎসা দিয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

এ ব্যপারে থাইংখালী বিট কর্মকর্তা মো; রাকিব হোসেন জানান, পাখীটি বর্তমানে উখিয়া রেঞ্জ কর্মকর্তার অধীনে চিকিৎসাধীন রয়েছে, সম্পুর্ণ সুস্থ্য হয়ে উঠলে রেঞ্জ কর্মকর্তা নিজেই পাখীটি বনে অবমুক্ত করবেন।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...