প্রকাশিত: ০৩/০৭/২০২১ ৬:৪৬ পিএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা::
কক্সবাজারের উখিয়ায় লকডাউনের তৃতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় তিন জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদার বিল এলাকার সোলতান আহমদের ছেলে ওসমান সরওয়ার(৩৩) কে একমাসের বিনাশ্রম এক মাসের ও হলদিয়াপালং ইউনিয়নের হাতির ঘোনা এলাকার ওলা মিয়ার ছেলে বশির(৩৫) কে ১৫ দিনের এবং রত্নাপালং ইউনিয়নের খুন্দকারপাড়ার ইয়াছিনের ছেলে শফিউল করিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ বলেন, ‘লকডাউন বাস্তবায়নে শনিবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করছেন। যারা অপ্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া, যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে সর্তক করা হচ্ছে।’

তিনি আরও বলেন, লকডাউনের পুরো সময়জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...