প্রকাশিত: ২১/১২/২০১৯ ১:৫৩ পিএম
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক::

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া সীমান্তে টহলরত বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার ভোর সাড়ে ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে দাবি বিজিবির। পুলিশ তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহাজান (৩৬)। ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে সীমান্তের নাফ নদী পার হয়ে নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে।

এ সময় ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে দুইজন রোহিঙ্গা মারা যান।

তিনি বলেন, তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাতনামা দুইজন ইয়াবা কারবারির লাশ উদ্ধার করা হয়েছে। ’

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...