প্রকাশিত: ০১/১০/২০২০ ১১:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবির সদস্যরা সীমান্তের কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৭৯৮ ভরি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ ৩জন পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো, কক্সবাজার সদর উপজেলার ছৈয়দ আহমদের ছেলে মনির আলম (৩৮), টেকনাফের হোয়াইক্যং এলাকার নুরুল হকের ছেলে মামুনুর রশিদ (১৮), একই এলাকার ছৈয়দ নূরের ছেলে নুর মোহাম্মদ (৩৬)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া টেকনাফ সীমান্তবর্তী কাটাখালী নামক এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি বার্মিজ স্বর্ণের বার জব্দসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত স্বর্ণের মূল্য ৫ কোটি ৩০ লক্ষ টাকা। তিনি আরও বলেন, জব্দকৃত স্বর্ণ ও আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...