প্রকাশিত: ১১/০৮/২০২১ ১:৫৭ পিএম

উখিয়ায় ১ লাখ ২০ হাজার ইয়াবা সহ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাত সোয়া ১ টায় উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ডি ২ সাব ব্লক থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন, একই ব্লকের আবু সিদ্দিকের ছেলে ও ডি ২ ব্লকের সাব মাঝি জানে আলম (৫২) এবং নুর মোহাম্মদের স্ত্রী ফাতেমা খাতুন (৩৪)।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ডি ব্লকে পৌছাঁলে কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে ধরা হয়। এরপর তাদের দেয়া তথ্য মতে ফাতেমা বসতঘরের ভেতরের একটি বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশনস্) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...