প্রকাশিত: ২৭/০১/২০১৮ ৬:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৩১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সংকট নিরসনে শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশে ফিল্ড হাসপাতাল নির্মাণ শুরু করেছে মালয়েশিয়া।

এর আগে ২০১৭ সালের ১৫ অক্টোবর দু’দিনের সফরে এসে এ সিদ্ধান্ত জানিয়ে গিয়েছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি। এরই পরিপেক্ষিতে শনিবার বিকেলে কক্সবাজারে এটির কাজ শুরু হচ্ছে।

রোহিঙ্গাদের চিকিৎসায় কক্সবাজারে একটি ফিল্ড হাসপাতাল করছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এ দেশটি। হাসপাতালটিতে তিন লাখ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া যাবে।

কক্সবাজারে কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ঢাকাস্থ মালয়েশিয়ার হাইকমিশনার নূর আশিকিন বিনতে মুহাম্মদ তাইবের উপস্থিতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউএনডিপির গুডউইল এম্বাসেডার তান শ্রি মাইকেল ইও, মালয়েশিয়া সেনাবাহিনী জেনারেল তান শ্রি রাজা মোহাম্মদ এফানদি বিন রাজা মোহাম্মদ নূর উপস্থিত থাকবেন।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী তখন বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো আমরাও অনুসরণ করছি। সংকট নিরসনে জোরালো ভূমিকা পালন করবে মালয়েশিয়া। মালয়েশিয়াও রোহিঙ্গা সংকটে আক্রান্ত। বর্তমানে সেদেশে ১ লাখ ৬৪ হাজার রোহিঙ্গা রয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer