প্রকাশিত: ২৯/১২/২০১৯ ২:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
উখিয়ায় পারিবারিক সংঘর্ষের ঘটনায় এক যুবক খুন হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে রত্নাপালং পূর্ররত্না ফোর মার্ডার এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পিতা-পুত্রের সংঘর্ষের এক পর্যায়ে চুরিকাঘাতে গুরুতর আহত হয় রাকসেন বড়ুয়া (৩২)। আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত যুবক সুমন্ত বড়ুয়ার ছেলে।

এ প্রসঙ্গে রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেন, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মো: আবুল মনসুর পিতার হাতে পুত্র খুনের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত পিতা সুমন্ত বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer