প্রকাশিত: ১৩/০৫/২০১৭ ২:২৩ পিএম

বেলাল আজাদ, আদালত প্রতিবেদক::
উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে পিতামাতার ভরণপোষণ আইনের মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ৩ জন উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া বাজারের দক্ষিণ-পূর্ব এলাকার বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে সিরাজ আহমদ (৪২) এবং তার ২ ছেলে আব্দুল খালেক (২৫) ও মাহমুদুল হক (২২)। মামলার বাদী ৮১ বছরের বৃদ্ধা, প্রায় অবশ/অসুস্থ ও অসহায় মাহমুদা খাতুন গ্রেফতারকৃত সিরাজ আহমদের মা ও অপর দুই জনের দাদী হয়। বাদী মাহমুদা খাতুন তার একমাত্র ছেলে সিরাজ আহমদ ও ২ নাতীর বিরুদ্ধে গত বছরের ২০ সেপ্টেম্বর কক্সবাজারের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় (উখিয়া) আমলী আদালতে পিতামাতার ভরণপোষণ আইনে সি.আর-২৬৬/২০১৬নং মামলা দায়ের করেন। এটিই কক্সবাজারের প্রথম ও একমাত্র এবং সারা দেশের ১0তম পিতামাতার ভরণপোষণ আইনের মামলা। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, পিতামাতার ভরণপোষণ আইনের ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে শূক্রবার রাতে অভিযান চালিয়ে বাড়ী খেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে সোর্পদ করা হবে।
মামলার আর্জি ও স্থানীয় সূত্রে জানা যায়, মামলার বাদী ৮১ বছর বয়সের বৃদ্ধা মাহমুদা খাতুন কে তার একমাত্র ছেলে সিরাজ আহমদ ও দুই নাতী আব্দুল খালেক, মাহমুদুল হক দীর্ঘ দিন ধরে কোনরূপ সাহায্য সহযোগীতার বদলে নানা ভাবে অত্যাচার করে আসছিল। বাদী মাহমুদা খাতুন জানান, তার ছেলে ও দুই নাতী তাকে কোনরূপ সাহায্য-সহযোগীতার বদলে প্রায় সময় গালিগালাজ, টানা-হেচঁড়া,মারধর, ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। এমনকি ঘরে মানুষের মলমূত্র ছিঁটানো ও বসতঘর থেকে জোর করে বের দেয়ার মত নির্মত অত্যাচারে অতিষ্ট বাদী আসামীরা গ্রেফতার হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে তার ভরণোষণ ও আসামীদের উচিৎ শাস্তি কামনা করেন॥

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer