প্রকাশিত: ০৬/০৯/২০২১ ৬:৫৮ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কাস্টমস স্টেশন সংলগ্ন ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে পিকআপ-
সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নারী,শিশু-বৃদ্ধ সহ আহত ৫ জন গুরুতর আহত হয়েছে।৬ সেপ্টেম্বর দিনের বেলা সাড়ে ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ফ্রেন্ডশিপ এবং কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক আহতের বিস্তারিত পাওয়া যায়নি।আহতরা সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।আহতের মধ্যে এক বৃদ্ধ, এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনায় পতিত গাড়ি দু’টি উদ্ধার করে শাহপুরী হাইওয়ে পুলিশ থানা হেফাজতে নিয়ে গেছে, আহতদের চিকিৎসা চলছে বলে সত্যতা নিশ্চিত করেন, শাহপুরী হাইওয়ে থানার এসআই শরীফুল ইসলাম ও এএসআই মতিউর রহমান।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer