প্রকাশিত: ১৯/০২/২০১৯ ৭:৩৫ এএম

ফারুক আহমদ, উখিয়া:
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী বালুছড়া কাটালিয়া এলাকায় পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচার করার সময় পাহাড় সংলগ্ন বসতবাড়ীর দেয়াল ভেঙ্গে হাছান আলী নামক (২৩) নামক এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

সরজমিন ঘটনাস্থল ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের পাতাবাড়ী গ্রামের এলাকার চিহ্নিত ভুমিদস্যুরা সোমবার সকালে কাটালিয়া এলাকায় পাহাড় কাটার সময় হামিদুল হকের বসতবাড়ীর দেয়াল ভেঙ্গে মাটি চাপা পড়ে ইউনিয়নের জাইল্যাপাড়া গ্রামের হাছিম আলীর ছেলে মোঃ হাসান আলী (২২) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়। এসময় পাহাড় খেকোরা আহতকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন বলে জানা যায়।

ভুক্তভোগী ছৈয়দা বেগম জানান, নুর মোহাম্মদ, বদি আলম ও খুরশেদ আলম আমি ও আমার পরিবারকে মারধরের ভয়ভীতি প্রদর্শন করে পাহাড় কেটে ডাম্পার যোগে মাটি পাচার করে বসতবাড়ীটি ভেঙ্গে বিলীন করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করেছে। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে থানা বা আদালতের আশ্রয় নিলে তাদেরকে শ্রমিক হত্যারমত ঘটনা ঘটিয়ে হত্যা করা হবে মর্মে হুমকি ধমকি দিয়ে থাকে।

স্থানীয় সচেতন মহলরা বলেন, এভাবে আর কত লাশ পড়লে সংশ্লিষ্ট প্রশাসনের ঘুম ভাঙ্গবে এবং পাহাড় কাটা বন্ধ হবে? উখিয়া রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমান জানান, পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন এবং পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer