প্রকাশিত: ২৭/০৯/২০২১ ১০:২২ এএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে আব্দুল খালেক (১৮) নামের এক যুবক মাটি চাপা পড়ে মৃত্যু বরণ করেছে৷ সে পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের বালু উত্তোলনে শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল খালেক। প্রতিদিনের মত রোববার তেলখোলা এলাকায় বনবিভাগের পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে। এসময় মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনাটি শুনেছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহামেদ সনজুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত অনুসন্ধানে জানা যাবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer