প্রকাশিত: ০১/১১/২০১৯ ৫:১৭ পিএম

পলাশ বড়ুয়া ::
কক্সবাজারের উখিয়ায় পাচার কালে দুই রোহিঙ্গা নারীসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মেরিন ড্রাইভের সোনার পাড়া চেকপোস্ট থেকে ২ রোহিঙ্গা নারীসহ তাকে আটক করে। এ সময় আটক যুবক নিজেকে “কক্সবাজার বাণী”র সাংবাদিক পরিচয় দেন বলে জানিয়েছেন পুলিশ।

আটক বাংলাদেশী যুবক হায়দার নেজাম শহরের টেকপাড়া এলাকার ইমাম হোছনের ছেলে। রোহিঙ্গা নারীরা হলো উনছিপ্রাং ক্যাম্পের মাহমুদের মেয়ে হাসিনা (২০) ও কুতুপালং ক্যাম্পের ছৈয়দ আলমের মেয়ে সায়মা(২০)।

পরে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে শুনানী শেষে প্রত্যেককে (২১(২)ধারা মতে ১ মাস করে সাজা দেন। নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী বলেন, জন্ম নিবন্ধন জালিয়াতি ও রোহিঙ্গা নারী পাচারের চেষ্টা করায় প্রত্যেককে এক মাসের সাজা দেয়া হয়।

একই দিন পিতার অবাধ্য সন্তান দক্ষিণ ফলিয়া পাড়ার নুরুল আলমের ছেলে হাসান (২০) কে ১ মাসের দন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer