প্রকাশিত: ০৩/০৩/২০২২ ৯:১৬ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
পরকিয়া আসক্ত স্বামী স্ত্রীকে ঠান্ডা মাথায় খুনের পর লাশ টয়লেটে রেখে ৯৯৯ এ ফোন করেন।পুলিশ বলছে মূলত নিজের অপরাধ আড়াল করতেই জাতীয় জরুরি সেবার আশ্রয় নেন স্বামী বিল্লাল হোসেন (২৪)। তবে শেষ রক্ষা হয়নি খুনির। পুলিশের জেরার মুখে খুনের দায় স্বীকার করে নির্মম এ খুনের বর্ণনাও দেন সে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী)রাতে জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ফাতেমা খাতুনের (২৩) লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল পুলিশকে জানায়, ২০২০ সালের ডিসেম্বরে ভালোবেসে বিয়ে করেন দু’জনই।দুজনেই পেশায় নার্স এবং এনজিও সংস্থা এমএসএফ হাসপাতালে চাকরী করেন।স্বামী-স্ত্রী দু’জনই পালংখালী ইউনিয়নের জামতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।চাকুরী করার মধ্যে দিয়ে পরকীয়া সম্পর্কের কারণে অবিশ্বাসের শুরু।এ কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ। পারিবারিক কলহের জের ধরে স্বামী বিল্লাল হোসেন তার স্বী ফাতেমা খাতুনকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাথরুমে রশি দিয়ে ঝুলিয়ে রাখে৷ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারার জবানবন্দিতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে৷

জামালপুরের ঘোড়ধাপ গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন(২৩) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেন(২৪)৷

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী বলেন, আমার ইউনিয়নে এমন ঘটনা খুব দুঃখজনক। তবে স্বামী বিল্লাল হোসেন ও স্ত্রী ফাতেমা খাতুনের মতো শতশত এনজিও কর্মী আমার ইউনিয়নে বাসা ভাড়ায় থাকছে। স্থানীয়দের ছাটাঁই করে উত্তরবঙ্গ থেকে লোক এনে এখানে চাকরি করাচ্ছে একটি মহল। মোটা অংকের বেতন পাওয়াতে তারা বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে।ফলে এমন ঘটনা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, রাত আনুমানিক ১২ টায় স্বামী বিল্লাল হোসেন ও স্ত্রী ফাতেমা খাতুনে মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে ঠান্ডা মাথায় খুন করার পর বিল্লাল হোসেন ৯৯৯ এ ফোন করে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশের সাহায্য চান। পুলিশ দ্রুত তার বাসায় গিয়ে ফাতেমা খাতুন দেখতে পায় টয়লেটে। পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে এবং বিল্লাল হোসেন পুলিশ হেফাজতে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদের পর স্বীকার করেন পরকিয়ায় আসক্ত হয়ে স্ত্রীকে খুন করে৷
এ ঘটনায় গৃহবধূর বাবা আলাল উদ্দিন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি৷

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...