প্রকাশিত: ২২/১২/২০১৮ ৭:৫৭ এএম , আপডেট: ২২/১২/২০১৮ ৮:০৫ এএম

শহিদুল ইসলাম উখিয়া (কক্সবাজার)
উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা নামক স্থানে নৌকা প্রতীকের প্রচারের একটি যানবাহনে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি-জামায়াত কর্মীরাই নৌকা প্রতীকের প্রচারণার গাড়িতে আগুন দেয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুড়ে যাওয়া ইজিবাইক চালক ও প্রচারকর্মীসহ তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশংকাজনক।
ঘটনাস্থল ঘুরে এসে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান জানিয়েছেন, একটি ইজিবাইক নিয়ে উখিয়া-টেকনাফ আসনের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মিসেস শাহীন আকতারের প্রচার কাজ চালানোর সময় এ ঘটনা ঘটানো হয়। ইউএনও জানান, ইজিবাইকটি প্রচারণা চালানোর সময় ঘটনাস্থল পাহাড়ের কাছাকাছি এলাকা থেকে ৩/৪ জন মুখোশধারী দুর্বৃত্ত পেট্রল ঢেলে ইজিবাইকটিতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সময় ইজিবাইকের চালক কামাল উদ্দিন, প্রচারকর্মী ও স্থানীয় কৃষক লীগ নেতা জামাল উদ্দিন এবং গাড়ির চালক আবদুস শুকুর আহত হন। গুরুতর অবস্থায় জামাল উদ্দিনকে উখিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্ত্তি করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনার জন্য পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা গফুর উদ্দিন চৌধুরীকে দায়ি করেছেন।

পাঠকের মতামত

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer