উখিয়া নিউজ ডেস্ক::
স্বল্প সময়ে কোটিপতি, গাড়ি-বাড়ির মালিক হওয়ার স্বপ্নে শতশত নতুন মুখ ইয়াবা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ছে। আইনশৃংখলা বাহিনীর হাতে নিয়মিত আটক হচ্ছে ইয়াবাকারবারি। উদ্ধার হচ্ছে ইয়াবা। পরবর্তীতে এদের অনেকে বন্দুকযুদ্ধে মারাও পড়ছে। তবুও থেমে নেই ইয়াবার আগ্রাসন।
রাজাপালং ইউনিয়নের খালকাছা পাড়া গ্রামের মো. হোছনের ছেলে কবির আহম্মদ (৩৫) পেশায় একজন পানের দোকানি। টেকনাফের শীর্ষ ও তালিকাভুক্ত ইয়াবা পাচারকারী এই পানকবির রাতারাতি কোটিপতি, গাড়িবাড়ি ও জমিজমার মালিক হয়ে যাওয়ার ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সাধারণ গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন এতটাকা সে পেল কোথায়। টেকনাফে ধরপাকড় ও বন্দুকযুদ্ধের ঘটনায় যখন একে একে ইয়াবাকারবারি মারা যাচ্ছিল, ঠিক তখনই এই পানকবির ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে পাড়ি জমায়। এসময় উখিয়া সদর রাজাপালং বটতলী স্টেশনে তার টাকায় একটি বিলাসবহুল বাড়ি নির্মাণের কাজ চলছিল।
স’ানীয় সমাজকর্মী লিয়াকত আলী, উসমান গণিসহ আরো অনেকেই বলেন, ইয়াবাকারবারীদের অতীত আর বর্তমান সহায় সম্পক্তির ব্যাপারে আইনপ্রয়োগকারী সংস’া তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। পূর্বাঞ্চলীয় মাদক বিরোধী সংগঠনের সদস্য এ্যাডভোকেট এটি এম রশিদ আহম্মদ বলেন, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পগুলো ইয়াবার বাজারে পরিণত হয়েছে। এদের মাধ্যমে ইয়াবার সাথে সম্পৃক্ত হচ্ছে স’ানীয় যুবসমাজ, স্কুল কলেজ পড়-য়া ছাত্রছাত্রী। ইয়াবা পাচার করতে গিয়ে ইয়াবা সেবনে অভ্যস্ত হচ্ছে ৮০ শতাংশ পরিবারের কোন না কোন সদস্য। এদের কারণে পারিবারিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে বলে অভিভাবকদের অভিমত। প্রসঙ্গত উল্লেখ্য যে, পুলিশের কাছে ধরা দিয়েছে, টেকনাফের ১শ৪০ জন ইয়াবাকারবারি। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আত্মসমর্পন অনুষ্ঠান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থাকার কথা রয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা ১শ৪০জন ইয়াবাকারবারি ওই দিন আত্মসমর্পন করবেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, উখিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা পাচারকারী না থাকলেও ইয়াবা পাচারে যেন শীর্ষ অবস’ায় উঠতে না পারে সে জন্য দমিয়ে দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত আটক করা হচ্ছে ইয়াবার সাথে জড়িতদের। মামলা করা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে। তিনি বলেন, মাদক পাচার বিস্তৃত না হয়ে যেন নির্মুল হয় সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...
Single Page Footer

পাঠকের মতামত