প্রকাশিত: ১৮/০৯/২০২১ ১০:০৪ পিএম , আপডেট: ১৯/০৯/২০২১ ১২:৩৩ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার উখিয়া সফর করেছেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রতিনিধি দল।

এসময় প্রতিনিধি দল ইউএনএফপিএ এবং ডব্লিউএফপি’র গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্বাবধানে পরিচালিত ‘উইমেন লীড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন। পরে বিকেল ৫টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা।

এসময় উখিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ নিজম উদ্দিন আহমেদ ও ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার কাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...