প্রকাশিত: ১৭/১১/২০২১ ১১:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় অবৈধ ডাম্পার চাপায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। নিহত যুবকের নাম মো. আবুল কালাম (১৭)। সে হলদিয়াপালং ইউনিয়নের বত্তাতলী এলাকার বাসিন্দা মো. সোনালীর ছেলে।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে মো. ইউনুছ নামে আরো একজন। সে একই এলাকার খুইল্যা মিয়া ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক আকিজ বিড়ি কোম্পানীর সেলসম্যান ছিল। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় দুইজনকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন চিকিৎসাধীন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ডাম্পারের চাপায় একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer