প্রকাশিত: ১২/১০/২০২১ ৯:৪০ এএম , আপডেট: ১২/১০/২০২১ ১০:০১ এএম

ইফতিয়াজ নুর নিশান
কক্সবাজারের উখিয়ায় মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় হেলপার নিহত ও চালক গুরুতর আহত হন। মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকের হেলপার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মোহাম্মদ তৈয়ব (২০) এবং আহত ট্রাক চালকের নাম নাম মোহাম্মদ হাসান (৩০) বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হিজলিয়া স্টেশনের বাম পাশে অবস্থিত একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে যায় কক্সবাজারমুখী পণ্যবাহী একটি ট্রাক (চট্টমেট্রো-ট-১১-৩৮৮৮)। এ সময় গাছটি উপড়ে যায়, ট্রাকের ভেতরে থাকা দুজনকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উখিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। উদ্ধার করেছে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ক্রেনের সাহায্যে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় একজনকে জীবিত ও অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, `খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসি। গুরুতর আহত অবস্থায় ট্রাক ড্রাইভারকে জীবিত উদ্ধার করতে পারলেও দীর্ঘক্ষণ চেষ্টার পর হেলপারের মৃতদেহ উদ্ধার করা হয়।’

আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহত হেলপারের লাশ ময়নাতদন্তের জন্য উখিয়া থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...