প্রকাশিত: ২৪/০৮/২০১৯ ১১:১৬ এএম

শফিক আজাদ::
উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলভী পাড়া গ্রামের জমিতে ধানের চারা রোপন কালে ভূমিদূস্যদের হামলায় ৪জন আহত হয়েছে। তৎমধ্যে আব্দুল খালেক (৬০) ও মোঃ রফিক (২৩) এর অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০টায়।

স্থানীয় গ্রামবাসীরা জানান, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৌলভী পাড়া গ্রামে নিজ ভোগ দখলীয় জমিতে চাষাবাদ ও ধানের চারা রোপন কালে স্থানীয় প্রতিপক্ষ গ্রুপ পরিকল্পিত ভাবে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দা, লাঠি নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসী হামলায় আহতরা হন-রুমখাঁ ক্লাস পাড়া গ্রামের মৃত মেম্বার কালুর পুত্র আব্দুল খালেক (৬০), মৃত মতিউর রহমানের পুত্র মো রফিক উদ্দিন (৩০) নুরুল ইসলামের পুত্র রিয়াদ (২০) ও জসিম উদ্দিন প্রকাশ খোকন (২২)। আহতদেরকে কক্সবাজার সদর ও উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পরিবারের সদস্য হাজি দানু অভিযোগ করে বলেন, ওই এলাকার নজির হোছন ও তার পুত্র সত্তার মিয়া আব্দুল রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ধারালো কিরিস, দা, লোহার রড় ও দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি কোপায়।

কয়েকজন গ্রামবাসী জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মৃত কালু মেম্বারের ছেলেদের সাথে নাজির হোছনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান একাধিক বার শালিসী বৈঠকে ডাকলেও নাজির হোছন তা সাড়া দেয়নি।

মৃত কালু মেম্বারের ছেলে ফরিদুল আলম জানান, আমাদের পৈত্রিক ও দীর্ঘদিনের ভোগ দখলীয় জায়গা জবর দখল করার কু-মানসে ভূমিদুস্যরা ন্যাক্কার জনক ভাবে হামলা চালিয়ে রক্তাত্ব করেছে। হামলাকারী এলাকার ভূমিদস্যু এবং সন্ত্রাসী প্রকৃত লোক হিসেবে চিহ্নিত।

এ ব্যাপারে গুরুতর আহত আব্দুল খালেকের ভাই আব্দুল গফুর বাদী হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে। তবে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর বলেন, অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer