প্রকাশিত: ১৩/১০/২০১৯ ৪:০০ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং এ নব নির্মিত শহীদ এটিএম জাফর আলম ডায়াবেটিক ও কমিউনিটি হাসপাতাল আগামী মঙ্গলবার ১৫ অক্টোবর উদ্বোধন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব ও হাসপাতাল ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটি উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছেন।
.
২০১৭ সালের জানুয়ারি মাসে এ আধুনিক হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে সম্পন্ন হয়। ৫ তলা বিশিষ্ট সুরম্য ডায়াবেটিক ও সাধারণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে। হাসপাতালে ইতিমধ্যে অত্যাধুনিক বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, ল্যাব ও অন্যান্য যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সার্বক্ষণিক এম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, উখিয়ার হলদিয়া পালং এর কৃতি সন্তান, সিএসপি চাকুরীতে উত্তীর্ণ হওয়া এটিএম জাফর আলম স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে পাকিস্তান হানাদার বাহিনীর বুলেটে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই শহীদ এটিএম জাফর আলম সিএসপি বর্তমান সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলমের ভাই।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer