প্রকাশিত: ২৭/০৫/২০২২ ১০:০০ এএম


ডাক্তার না হয়েও কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজারে মিথ্যা পরিচয় ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে পালংখালী বাজারস্থ ইয়াকুব মোস্তাক মার্কেটের দ্বিতীয় তলায় তাজমান হাসপাতালের চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বিল্লাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার ভুয়া চিকিৎসক সাঈদ মোহাম্মদ ইমরান (২৪) উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পশ্চিম ফারিরবিল নলবনিয়া এলাকার কবীর আহাম্মদের ছেলে। তিনি চীন থেকে এমবিবিএস পাশ করার কথা প্রচার করে চিকিৎসা দিতেন।
র্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. বিল্লাহ উদ্দিন জানান, প্রকৃত চিকিৎসক না হয়েও সাঈদ মোহাম্মদ ইমরান নামে এই যুবক চীন থেকে পাশ করা এমবিবিএস ডাক্তার পরিচয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিলেন। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বৃহস্পতিবার (২৬ মে) রাত ৮টার দিকে র‌্যাব-১৫ এর এক আভিযানিক দল পালংখালী বাজারস্থ ইয়াকুব মোস্তাক মার্কেটের দ্বিতীয় তলায় তাজমান হাসপাতালের চেম্বারে অভিযান চালায়। এ সময় সাঈদ মোহাম্মদ ইমরানের কাছে ডাক্তারি পাশ সংক্রান্ত সনদপত্র চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন।

এ সময় আভিযানিক দল ডাক্তার হিসেবে মিথ্যা উপাধি ধারণকারী যুবককে আটক করে। চেম্বার আসা উপস্থিতদের ১টি স্টেথোস্কোপ, ১টি ব্লাডসুগার মাপার সেট, ১টি সিল ও ১১ পাতা তার নামীয় প্রেসক্রিপশন জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer