প্রকাশিত: ২৬/১১/২০২১ ১২:৪৩ পিএম

ফারুক আহমদ, উখিয়া:
করোনা ভাইরাস প্রতিরোধে উখিয়া গণটিকা কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে। গতকাল বৃহস্পতিবার একদিনেই ৯ হাজার ৫ শত ১৬ জন কোন ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ।
তিনি আরও জানান , উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্রে গিয়ে ১৮ বছরের ঊর্ধ্বে নারী পুরুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন ।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রান্তিক এলাকার বিশাল জনগোষ্ঠীকে করোনা ভ্যাকসিন এর আওতায় আনতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করাে হয়েছে ।
উক্ত কর্মসূচির আলোকে উপজেলার পাঁচটি ইউনিয়ন যথাক্রমে রাজাপালং হলদিয়াপালং রত্নাপালং জালিয়াপালং ও পালংখালী ইউনিয়নের ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী গণ টিকা কেন্দ্র চালু করা হয় ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মহি উদ্দিন মহিন জানান সরকারি নির্দেশনা অনুযায়ী গণ টিকা কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ।
করোনার ফোকাল পার্সন ডাক্তার এহেসান উল্লাহ সিকদার জানান , স্বাস্থ্য বিভাগের গঠিত মেডিকেল টিম গণ টিকা কার্যক্রমে দায়িত্ব পালন করছেন ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গতকাল কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন । এসময় তিনি কোভিড নাইন্টিন টিকাদান কেন্দ্র সহ বিভিন্ন সেবাসমূহ পর্যবেক্ষণ করেন । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রন্জন বড়ুয়া রাজন পরিদর্শনে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer