প্রকাশিত: ১৬/০৮/২০২১ ২:৫২ পিএম

গফুর মিয়া চৌধুরী, উখিয়া ::

কাপেটিং সড়কের উপর তথাকথিত এনজিও’র হাসপাতাল! এটা কি সভ্যতা? নাকি মানবতার নামে অমানবিকতা? সড়কটির স্হান কক্সবাজারের উখিয়া কলেজের পিছনে পুর্ব- দক্ষিণ হয়ে এন্ড টি এলাকায়। প্রায় দুই বছর ধরে সড়কটি জবর দখল করে রেখেছে কথিত হাসপাতাল নামধারী নাম সর্বস্ব ক্লিনিক। সড়কটি ব্রিটিশ আমল থেকে বিদ্যমান। জনচলাচলের অতি গুরুত্বপুর্ণ এ সড়ক দিয়ে পুরো রাজাপালং ইউনিয়নের সর্ব সাধারণ সহ প্রায় ৫০ টি গ্রামের মানুষ চলাচল করে আসতো। একই সাথে এ সড়কটি মহা সড়কের সাথে সংযোগ সড়ক হওয়ার দরুণ উখিয়া কলেজ, মহিলা কলেজ, কুতুপালং উচ্চ বিদ্যালয়, টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ্ দাখিল মাদ্রাসা, লম্বাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দরগাহ বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্যা ছাত্রছাত্রীসহ মক্তব ফোরকানিয়ার শিক্ষার্থীরা চলাচলে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।
পাশাপাশি পাশ্বর্বতী গ্রামবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি দেখার কেউ বল্লেই মনে করছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে স্হানীয় এলাকাবাসীর পক্ষে ও ভুক্তভোগী সম্মানিত ব্যক্তি বিশিষ্ট আলেমদ্বীন মাওলা রফিক উদ্দিন হাসেমী অভিযোগ করে ভোরের কাগজকে বলেন, আমাদের এলাকার জনসাধারণের চলাচলের একমাত্র কার্পেটি সড়কের উপর একটি এনজিও কথিত হাসপাতাল বসিয়ে রাস্তা বন্ধ করার বিষয়টি খুবই দু:খ জনক ঘটনা। আমরা এলাকাবাসী স্হানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে জানানোর পর ও কোন সুরাহা পায়নি। তিনি বিষয়টি অমানবিক ও মানবাধিকার লংঘনের শামিল বলে মনে করেন। একই সাথে সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এ ব্যাপারে এলাকাবাসী মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...