প্রকাশিত: ০৬/০৩/২০২২ ৮:৪৩ পিএম , আপডেট: ১৩/০৩/২০২২ ৭:০৩ পিএম

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট খেলতে গিয়ে ভারতে করোনা পজিটিভ ধরা পড়েছে বাংলাদেশ ফুটবল দলের তিন সদস্যের। তাদের মধ্যে একজন ফুটবলার ও দুইজন কর্মকর্তা।

ভারতে থাকা বাংলাদেশ দলের সকল ফুটবলার ও কর্মকতার করোনার দুই ডোজ করে টিকা নেওয়া রয়েছে। যে কারণে করোনা পরীক্ষা ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে যায় দল।

টুর্নামেন্টে অংশ নিতে গতকাল জামশেদপুরে অবস্থিত হোটেল দি শনেটে পৌঁছায় বাংলাদেশ দল।
তবে সেখানে গিয়ে তিনজনের করোনা পজিটিভ ধরা পড়ে। যার ফলে অনুশীলনের পরিবর্তে আজ রবিবার হোটেলে আইসোলেশনে কাটাতে হবে পুরো দলকে। যদিও বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী দলের দলীয় সূত্রে জানা গেছে, তিনজনের ফলস পজিটিভ ধারণা করা হচ্ছে।

এ জন্য বাংলাদেশ দল টুর্নামেন্টের আয়োজক অল ইন্ডিয়া ফুটবল ফেডারশনকে আজ বিকালে আবারও টেস্ট করার অনুরোধ করেছিল। তবে আজ বিকালের পরিবর্তে আগামীকাল সোমবার সকালে পরীক্ষা করানোর ব্যবস্থা করবে আয়োজক কর্তৃপক্ষ।

দলীয় সূত্র জানিয়েছে, আগামীকাল নেগেটিভ রিপোর্ট পেলেও মাঠে নেমে অনুশীলনের তেমন সম্ভাবনা নেই। সবাই সুস্থ আছেন, এমনকি পজিটিভ ধরা পড়া তিনজনও সুস্থ আছেন, তাদের মধ্যে করোনার কোনো লক্ষণ নেই

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...