প্রকাশিত: ২১/১২/২০১৮ ৮:৩৮ এএম
প্রতিকী ছবি

মুহাম্মদ হানিফ আজাদ,উখিয়া।।
উখিয়ার কুতুপালং ১১ নং ক্যাম্পে সেভ দ্যা সিলড্রেন নামক একটি এনজিও সংস্থায় কর্মরত তছলিমা বেগম (১৭) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করার দায়ে তছলিমার মাতা নাইক্ষ্যংছড়ি জারালিয়ারছুড়ি গ্রামের মোঃ তৈয়বের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে উখিয়া থানায় ধর্ষক ইমরান হোসেন সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলার সূত্রে জানা যায়, এনজিও কর্মী তছলিমা বালুখালী পশ্চিম পাড়াস্থ মকবুলের ভাড়া বাসায় থেকে ক্যাম্পে দায়িত্ব পালন করে আসছিল। ধর্ষিতার মাতা হালিমা সাংবাদিকদের জানান, বালুখালী পশ্চিম পাড়া দিদার হোসনের ছেলে ইমরান হোসেন (২৪) তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করে। এভাবে বেশ কিছু দিন কেটে যাওয়ার পর তার মেয়েকে আনুষ্টানিক ভাবে ও ইসলামী শরিয়ামতে বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করলে লম্পট ইমরান তছলিমাকে বিয়ে করতে অপরাগতা প্রকাশ করেন। উখিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, ইমরানকে আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer