প্রকাশিত: ০৭/০৫/২০১৭ ৯:২৫ পিএম , আপডেট: ০৯/০৫/২০১৭ ৬:০৫ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় ইয়াবা পাচারকারী সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রলীগের স্কুল সভাপতি মুজিবুর রহমান জাবু (১৬) খুন হয়েছে। এ ঘটনায় অপর ৩জনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে   রোববার উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বটতলীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছেন সম্প্রতি মিয়ানমার সীমান্ত দিয়ে ব্যাপক হারে ইয়াবা পাচারের ঘটনায় উক্ত ছাত্রলীগ নেতা জাবু ও তার সহযোগিরা ইয়াবা পাচার প্রতিরোধে সোচ্ছার হয়। এ ঘটনার জের ধরে বেশ কয়েকদিন ধরে ইয়াবা পাচারকারী ও প্রতিরোধকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পালংখালী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি বটতলী চৌধুরী পাড়া গ্রামের জাফর আলমের ছেলে মুজিবুর রহমান জাবু(১৬) তার সহপাঠি ইউনুছ বাপ্পী (১৭) অপর ২জন ছুরিকাঘাতে আহত হয়। আহতদের গুরুতর রক্তাক্ত অবস্থায় দ্রুত উখিয়া হাসপাতালে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের কবল উদ্ধার করে নিয়ে আসে। এসময় উখিয়া হাসপাতালে জরুরী বিভাগে কর্তৃকব্যরত ডাক্তার প্রবতি চাকমা আহত মুজিবুর রহমান জাবুকে মৃত ঘোষনা করে এবং সে প্রতিমধ্যে মারা যায় বলে জানান। অন্যদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উখিয়া থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উক্ত এলাকার মৃত রশিদ আহমদের ছেলে বদিউর রহমান সহ ৪/৫জনের সাথে উক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে এ খুনের ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি তদন্ত মোঃ কায় কিসলু জানান, নিহতের লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য মিয়ানমার সীমান্ত সংলগ্ন পালংখালী ইউনিয়নের বটতলী, আনজুমানপাড়া, রহমতের বিল, ধামনখালী ও বালুখালী পয়েন্ট দিয়ে সম্প্রতি ব্যাপক হারে ইয়াবা পাচার হয়ে আসছে। ইয়াবা পাচারকে কেন্দ্র করে গত ১মাসের ব্যবধানে উক্ত ইউনিয়নে একাধিক সংঘর্ষ, হামলা, মামলা ও খুনের ঘটনা ঘটেছে।

সম্পাদনায় ; ওবাইদুল হক চৌধুরী….

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer