প্রকাশিত: ১৬/১১/২০২১ ১০:৩৬ পিএম

উখিয়ার কোর্টবাজার এলাকা থেকে ৯ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ ৩ যুবককে আটক করার কথা জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে খায়রুল বশর (১৯), একই এলাকার সৈয়দ আলমের ছেলে মো. জুনাইফ (১৯) ও উখিয়ার হলদিয়াপালংয়ের নাছিরপাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে মোহাম্মদ তারেক (১৯)।
র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, আটক ৩ জন জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...