প্রকাশিত: ২০/০৭/২০১৯ ৭:৪৯ এএম , আপডেট: ২০/০৭/২০১৯ ৭:৪৯ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের আমগাছ তলা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন সলিমুল্লাহ ও ইউনুছ। এরা উখিয়ার বালুখালী ও মুধুর ছড়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

উখিয়া থানার সহকারী উপ-পরিদর্শক দিদারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর খবরের সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...