প্রকাশিত: ২৬/০৭/২০২১ ৯:০৭ এএম

উখিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫।

২৫ জুলাই (রবিবার) সাড়ে ১২টার দিকে পালংখালীর গয়ালমারা এমএসএফ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক কারবারিরা র‍্যাব’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটককৃত ৩ রোহিঙ্গা হলো- শামছুল করিম (২০), পিতা- দিলদার, ব্লক- কে ৩, ক্যাম্প-১৮, বালুখালী ও মোহাম্মদ আয়াছ (২১), পিতা- মৃত মোহাম্মদ করিম, ব্লক- ডি১৪, ক্যাম্প-১১, উভয় থানা- উখিয়া এবং মোহাম্মদ ইমাহিম @ ফারুক (২৪), পিতা- নবী উল্লাহ, ব্লক- এ ১০, ক্যাম্প- ২৭, জাদিমুরা, টেকনাফ।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...