বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। ...

শহিদ রুবেল, উখিয়া ::
৩৪ বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোষ্ট সদস্যরা অভিযান চালিয়ে ছয় লক্ষাধিক টাকার ইয়াবাসহ একজনকে আটক করেছে। ০৭ আগস্ট সোমবার দুপুরে চট্টগ্রামগামী যাত্রীবাহী এস আলম বাস তল্লাশী চালিয়ে ২১৬০ পীস বার্মিজ ইয়াবাসহ টেকনাফের নয়াপাড়া গ্রামের মোঃ ফজল করিম কে আটক করে। এসময় একটি মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মুল্য ৬ লাখ ৫৩ হাজার ৫ শত টাকা বলে জানিয়েছেন ৩৪ বিজিবির পরিচালক মনজুরুল হাসান খান। তিনি আরো জানান, আটক আসামী কে জব্দকৃত মালামাল সহ থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠকের মতামত