
মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার গয়ালমারা এমএসএফ হাসপাতালের পার্শ্বে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বুধবার দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটকৃত আসামিরা হলেন, হাকিমপাড়া গ্রামের
মৃত মোহাম্মদ হোসেনের ছেলে
মোঃ আব্দুল জলিল (২৪),
থাইংখালী রহমতের বিলের পিতা বক্তার মিয়ার ছেলে মিজানুর রহমান (২৩)।
এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং উখিয়া নিউজকে বলেন র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন গয়ালমারা এমএসএফ (MSF) হাসপাতালের পার্শ্বে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ঐ স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ধৃত করে। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত