উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৯/০৮/২০২২ ৯:০৯ এএম

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোহাম্মদ হাশেমের ছেলে বাহাদুর ও ইউনুস কে আটক করেছে বিজিবি।আটক ইউনুছ রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা গ্রামের রশিদ আহম্মদের ছেলে। তিনি ইয়াবা গডফাদার বাহাদুরের সেকেন্ড ইন কমান্ড।

গতকাল রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিজিবি সদস্যরা রাজাপালং ইউনিয়নের পূর্ব-ডিগলিয়া পালং এলাকায় অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ উক্ত মাদক কারবারিদের আটক করে।
আটক ব্যক্তিদেরকে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হাশেম।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক মেহেদী হোসাইন কবির এর সত্যতা স্বীকার করেন। তিনি বলেন মাদককারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...