প্রকাশিত: ২০/০১/২০২২ ৫:৩২ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
কক্সবাজারের উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার আসামি দুলাল (৩০)কে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

২০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী কক্সবাজার জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেল বছরের ১৪ আগস্ট রত্নাপালং ইউনিয়নের তৈলীপাড়া গ্রামের নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত ভিকটিমের বাবা-মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশােরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশােরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন এবং উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশােধনী ২০০৩) এ একটি মামলা দায়ের করলে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপকভাবে আলােড়ন সৃষ্টি করে।

উক্ত ঘটনাটি র্যাব-১৫ অবগত হয়ে ঘটনার সাথে জড়িত ধর্ষককে ধরতে ছায়াতদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে আজ র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ধর্ষক দুলালকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে আটক করে।

আটক ধর্ষক উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলী পাড়া এলাকার রশিদ আহমদের পুত্র দুলাল (৩০)।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ধর্ষক মােঃ দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলার আসামী ছিল।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...