প্রকাশিত: ৩০/০৫/২০২০ ৭:২২ এএম

কক্সবাজারে প্রতিদিন বেড়েই চলেছে করোনা শনাক্তের সংখ্যা। যত বাড়ছে নমুনা পরীক্ষা তত বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। আজ শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্যমতে উখিয়া উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন বড়ুয়া রাজন বলেন, শুক্রবার (২৯ মে) উখিয়া উপজেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ৮ জনই বিভিন্ন এনজিও সংস্থায় কর্মরত।

শনাক্ত ৮ জনের মধ্যে একজন এমএসএফ ও একজন আইওএমের চিকিৎসক। এছাড়াও বাকি ৬ জন এনজিও সংস্থা এমএসএফ, আরটিএম ও মুক্তিতে কর্মরত।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer