প্রকাশিত: ১৭/০৩/২০২২ ৯:৪১ এএম , আপডেট: ১৭/০৩/২০২২ ৯:৪৪ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আমেরিকান অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। গ্রেফতার রোহিঙ্গা হলো ক্যাম্প-১২’র জি-১ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক(২৪)। সে তালিকাভুক্ত রোহিঙ্গা দুষ্কৃতকারী বলে জানা যায়।

বৃহস্পতিবার(১৭ মার্চ) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।তিনি জানান,গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের তত্ত্বাবধানে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ক্যাম্প-১২’র জি-৩ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক(২৪) বলে প্রাথমিকভাবে স্বীকার করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল(লোহার তৈরি),একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরোও জানান,গ্রেফতার ওমর ফারুক ক্যাম্প-১২’র তালিকাভুক্ত দুষ্কৃতকারী। সে মায়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২ তে অবস্থান করছিলো। পুনরায় মায়ানমারে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩’র কাঠালতলী বাজারে গিয়েছিল, যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান, ৮এপিবিএন’র কমান্ডিং অফিসার

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...