
“বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ ১ অক্টোবর উখিয়া উপজেলার উদ্যোগে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর সহায়তায় আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০১৯ উপলক্ষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্Í) মো. ফখরুল ইসলাম । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার মাননীয় চেয়ারম্যান জনাব অধ্যাক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি তার বক্তব্যে প্রবীণদের নানামুখী সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান সহ এলাকার সামর্থ্যবান ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় হেল্প এইজ ইন্টারন্যাশনালের কক্সবাজার এলাকার প্রোগ্রাম ম্যানেজার জনাব জাহাঙ্গীর আলম, রিক এর প্রোগ্রাম ফোকাল আব্দুর রশিদ ,উপজেলা পল্লী ও সমবায় কর্মকর্তা, রিক প্রবীণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জাবেরুল হক এবং প্রবীণদের পক্ষ থেকে মওলানা আব্দুল জলিল ও রিজিয়া বেগম বক্তব্য রাখেন। সভায় উখিয়া উপজেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক ষাটোর্ধ প্রবীণ নারী-পুরুষ এবং উপজেলার প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন এবং প্রবীণ বয়সের নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেন।
সভায় নিন্মোক্ত প্রস্তাবসমূহ গ্রহণ করা হয়:
★ জাতীয় স্বাস্থ্য ও নারী উন্নয়ন নীতিতে প্রবীণ বিষয় অন্তর্ভুক্ত করতে হবে;
★ যাশোর্ধ প্রবীণদের জন্য পর্যায় ক্রমে সার্বজনীন ভাতা চালু করার উদ্যোগ নিতে হবে;
★ প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা প্রণয়নে কেয়ার গিভার পরিকল্পনা প্রণয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে পযাপ্ত কেয়ার গিভার তৈরি করতে হবে;
★ প্রবীণ সংগঠন গড়ে তুলতে সরকারী প্রণোদনা বা অর্থ সম্পদের যোগান দিতে হবে;
★ পিতা মাতার ভরন পোষন আইনকে প্রবীণ বৈষম্য নিরসনে কাজে লাগানোর পাশাপাশি প্রবীণ অধিকার নিশ্চিত করতে একটি পুর্নাঙ্গ আইন প্রণয়ন করতে হবে।

পাঠকের মতামত