প্রকাশিত: ২১/০৩/২০১৯ ৮:৫৫ পিএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালংয়ে অভিযান চালিয়ে মিয়ানমারে তৈরি ৪০ হাজার পিস সিগারেটসহ মোহাম্মদ ফয়সাল (৩৩) ও মোহাম্মদ এহসান (২৪)নামে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা। তারা দুজনই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে উখিয়া বাজার থেকে মিয়ানমারের সিগারেটসহ তাদের আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) টেকনাফ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি শাহ আলম বলেন, উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিষিদ্ধ বার্মিজ সিগারেট বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস সিগারেট উদ্ধার করে। এ সময় ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer