
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও গুলিসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
রবিবার(৩০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,রবিবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৩ এর জি-৩ ব্লকের কেফায়েত উল্লাহর বসতঘরে অভিযান চালিয়ে স্টোর রুমে চাউলের ড্রামের ভেতর থেকে ১টি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ আমির হোসেনের ছেলে কেফায়েত উল্লাহ(৩৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে নেতৃত্ব দেন, পুলিশ ইন্সপেক্টর মাহবুবুল আলম ও উপ পুলিশ পরিদর্শক কামরুল আলম।
ধৃত ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ।
Single Page Footer

পাঠকের মতামত