প্রকাশিত: ০১/০৬/২০১৭ ৯:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
অপহরণের ৩ ঘন্টার পর উদ্ধার হওয়া উখিয়ার মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী স্থানীয় সন্ত্রাসী ও অপহরণচক্রের সদস্যদের হুমকির মুখে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয় বখাটরা এবার এসিড নিক্ষেপ করে মুখ ঝঁলসে দেওয়ার হুমকি দিচ্ছে। এ নিয়ে স্কুল ছাত্রীর পরিবার পরিজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন।
জানা যায়, খুনিয়াপালং ইউনিয়নের আব্দুর রহিম সওদাগরের কন্যা ও মরিচ্যা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী (নাম প্রকাশ করা হল না) কে স্থানীয় কিছু চিহিৃত বখাটে যুবক উত্তত্য করে আসছিল।
ছাত্রীর পিতা অভিযোগ করে বলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের মালেশিয়া প্রবাসী ভুলুর ছেল বখাটে রিদুয়ান আমার মেয়েকে ইভটিজিং সহ প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব প্রত্যখান করায় স্কুলে যাওয়ার পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এদিকে গত ২৫ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার পথে চিহিৃত বখাটে যুবকরা পরিকল্পিত ভাবে গতিরোধ করে তাকে অপহরণ করে সিএনজিতে তুলে মধুঘোনা নামক এলাকায় নিয়ে যায়। এ খবর প্রত্যক্ষদর্শী সহপাটিরা স্কুলের প্রধান শিক্ষককে জানালে তাৎক্ষনিক শিক্ষকগণ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপহরণের ৩ঘন্টা পর উক্ত ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারীরা পালিয়ে যায়।
ছাত্রীর ভাই অভিযোগ করে বলেন, বখাটে যুবক রিদুয়ানের নেতৃত্বে ৩/৪জন অজ্ঞাত যুবক আমার স্কুল পড়–য়া বোন কে অপহরণ করে। কিন্তু স্কুলের শিক্ষকদের বিচ্ছক্ষনতায় আমার বোন অপহরণকারীর কবল থেকে রক্ষা পায়।
ছাত্রীর পিতা আরও জানান, অপহরণকারী রিদুয়ানের নিকট আত্বীয় পুলিশের সদস্য হওয়ায় আমাদেরকে মামলা না করতে বাঁধা দিচ্ছে। অন্যতায় পরিনাম ভাল হবে না বলে হুমকি দেয় তারা। বর্তমানে বখাটে যুবকদের ভয়ে ১০ম শ্রেণীর ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer