প্রকাশিত: ০৪/০১/২০২০ ৮:২৬ পিএম , আপডেট: ০৪/০১/২০২০ ৮:২৭ পিএম

শফিক আজাদ::
উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে অনুমোদন বিহীন যত্রতত্র ল্যাব,ক্লিনিক স্থাপন করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গ্রাম-গঞ্জের সহজ-সরল লোকজনদেরকে ঠকিয়ে এসব হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন এলাকার সচেতন মহল। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বালুখালী পানবাজারে নব প্রতিষ্ঠিত ডিজিটাল ল্যাবকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে। শনিবার দুুপুরে এ অভিযান পরিচালনা করেন ইউএনও।

অভিযানে নেতৃত্বদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন, কোন প্রকার অনুমোদন বিহীন ল্যাব প্রতিষ্টা করে নিরহ লোকজনকে হয়রানি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বালুখালী পানবাজারের স্থাপিত বালুখালী ডিজিটাল ল্যাবে অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্থানীয় রশিদ আহমদ জানান, ল্যাবটি চালু করার পর থেকে অদক্ষ্য,অযোগ্য টেকনিশিয়ান দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে আসছিল। এতে অনেকে প্রতারণার শিকার হয়েছে। ল্যাবটি জরিমানা আদায়ের পাশাপাশি স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া দরকার ছিল বলে তিনি মন্তব্য করেন। অভিযানের উপজেলা সেনিটারী ইন্সেপক্টর নুরুল আলমসহ পুলিশ,আনসার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অভিযোগ উঠেছে, বালুখালীসহ উখিয়া উপজেলার আনাচে-কানাচে বেপরোয়া ভাবে গড়ে উঠেছে অসংখ্য ল্যাব-ক্লিনিক। এ গুলো বন্ধ করা না হলে সহজ-সরল লোকজন প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...